By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

মৃত্যু

ঝিকরগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ।

Ahsan
সর্বশেষ আপডেট: October 30, 2025 5:53 pm
Ahsan
2 মিনিট পড়ুন

ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের চান্দা গ্রামে জিনিয়া খাতুন (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জিনিয়া স্থানীয় বিল্লাল হোসেনের স্ত্রী।

ঝিকরগাছা থানা পুলিশের বরাতে জানা যায়, নিহত জিনিয়া ও তার স্বামী বিল্লাল আপন মামাতো-ফুফাতো ভাইবোন। তিন বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ১৫ মাস বয়সী একটি সন্তান রয়েছে। বর্তমানে বিল্লাল মালদ্বীপে প্রবাসে আছেন।

পুলিশের প্রাথমিক ধারণা, স্বামী ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে মনোমালিন্যের জেরে অভিমান করে জিনিয়া গলায় ফাঁস দিতে পারেন। রাতে নিজ ঘরের দরজা বন্ধ অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

তবে নিহতের ভাই ইবরাহীম হোসেন অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার বোনের ওপর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। এজন্য কিছুদিন আগে জিনিয়াকে বাবার বাড়িতে রাখা হয়েছিল। পরে বিল্লালের পরিবারের পক্ষ থেকে ক্ষমা চেয়ে তাকে আবার শ্বশুরবাড়িতে নিয়ে যায়। ইবরাহীমের দাবি, জিনিয়াকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, নিহতের পিতা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post Views: 171

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ইমাম-খতিব হচ্ছেন সমাজের জ্ঞানী-প্রজ্ঞাবান মানুষ: এ্যানি চৌধুরী।
পরবর্তী খবর ঝিকরগাছায় দুই পক্ষের সংঘর্ষে পল্লি চিকিৎসক আলিরাজ আহত।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন