
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার লক্ষ্যে আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন করা হয়।
অনুমোদিত কমিটিতে সিজান মাহমুদকে আহ্বায়ক, নুরুল আমিন রুমিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মুশফিকুর রহমান মাছুমকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এ ছাড়া মুশফিকুর রহমানকে সদস্য সচিব, ওয়াহিদুর রহমান রিয়াদকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং আরিফুল ইসলাম রাহুল, শাহরিয়ার সজল ও নাজমুস ওয়াসিক মুনিরকে যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে মো. মাহফুজ হোসেন সাবিককে মুখ্য সংগঠক এবং তাহিদুল ইসলাম নয়নকে সিনিয়র মুখ্য সংগঠক হিসেবে মনোনীত করা হয়েছে।
জাতীয় যুবশক্তির যশোর জেলা আহ্বায়ক কমিটির অনুমোদনক্রমে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঝিকরগাছা উপজেলা শাখার এ আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, ঝিকরগাছায় জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, তরুণদের সম্পৃক্ততা বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করাই হবে তাদের অন্যতম লক্ষ্য।
উল্লেখ্য, জাতীয় যুবশক্তি এনসিপির যুব সংগঠন হিসেবে ২০২৫ সালে আত্মপ্রকাশ করে। সংগঠনটির কেন্দ্রীয় পর্যায়েও ২০২৬ সালের এপ্রিলে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।


