
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) উপজেলা জামায়াতের আয়োজনে লাউজানী কমপ্লেক্সে এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, “নৈতিকতা, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গঠন সম্ভব। সমাজ পরিবর্তনে নিবেদিত কর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম এবং অধ্যাপক জয়নাল আবেদীন।
বিশেষ অতিথিদের বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, সংগঠনের জনশক্তিকে আদর্শিকভাবে সমৃদ্ধ করে জনগণের কল্যাণে কাজ করতে হবে। তারা ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য মো. আবিদুর রহমান, মাওলানা ফখরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, অধ্যাপক মিজানুর রহমান, হাজী রেজাউল ইসলাম, মাওলানা আবুজাফর, মাওলানা রেজাউল করিম ও অধ্যাপক আলমগীর কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ রুকন শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমীর, সেক্রেটারি ও দেড় শতাধিক রুকন সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সাংগঠনিক দিকনির্দেশনা, আদর্শিক শিক্ষা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।


