
ঝিকরগাছা প্রতিনিধি :
৪ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও নারী জাগরণের পথিকৃৎ বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পানিসারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি।
মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সকলের ঐক্য ও ভূমিকা প্রত্যাশা করে বিশেষ মোনাজাত করা হয়।
স্থানীয় নেতা-কর্মী, সমর্থক ও এলাকাবাসী দোয়া মাহফিলে অংশগ্রহণ করে দেশনেত্রীর সুস্থতা কামনায় আন্তরিক প্রার্থনা জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতারা বলেন, খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপি নয়, দেশের গণতন্ত্রে বিশ্বাসী মানুষের প্রত্যাশার অংশ।


