By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

দেশজুড়ে

ঝিকরগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ সহায়তা পেল ৫০০ দুস্থ পরিবার।

Ahsan
সর্বশেষ আপডেট: May 25, 2026 1:53 pm
Ahsan
2 মিনিট পড়ুন

ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছায় ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৫ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কোরবানি আমাদের ত্যাগের শিক্ষা দেয়। এই ত্যাগ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের প্রতিও দায়িত্ববোধ জাগ্রত করে। প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমেই কোরবানির প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ এবং সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা ফখরুল ইসলাম, অধ্যাপক আলমগীর কবির, পৌর আমীর আব্দুল হামিদ, শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ নিছার উদ্দিন, বাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হাবিব কায়সারসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমীর-সেক্রেটারিবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ জানান, ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলার ৫০০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জনপ্রতি ১ হাজার টাকা করে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। তিনি বলেন, “এ ধরনের সহায়তা অসহায় মানুষের ঈদ আনন্দকে আরও স্বস্তিদায়ক করবে।”

Post Views: 152

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঈদুল-আযহা উপলক্ষে যশোর সদর সহ দেশবাসীকে শুভেচ্ছা জানালেন- আবুল হাসিম রেজা।
পরবর্তী খবর চৌগাছায় মধ্যরাতের অভিযানে ৪১ বোতল উইনসিরেক্স ও ৮০ হাজার টাকাসহ মাদক কারবারি আটক।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন