
ঝিকরগাছা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় মাদক বিরোধী অভিযানে আকরামুল নামে এক বিএনপি কর্মীকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঝিকরগাছা থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত আকরামুলের পিতার নাম ইদে। তার বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ফুলবাড়ি গ্রামে।
অভিযানের সময় তার কাছ থেকে মাদক উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। এ ঘটনায় ঝিকরগাছা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।


