
নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মো. কুদ্দুস (ব্যক্তিগত ড্রাইভার, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামির হোসেন) মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে হাসপাতালে ছুটে যান যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল। এ সময় আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মমিনুর রহমান এবং ঝিকরগাছা-শার্শা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম।
দলীয় নেতারা মরহুম কুদ্দুসের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


