By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

সংঘর্ষ

ঝিকরগাছার গদখালীতে ছাত্রদল নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩।

Ahsan
সর্বশেষ আপডেট: April 14, 2026 1:00 pm
Ahsan
1 মিনিট পড়ুন

স্টাফ রিপোর্টার, যশোর:

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের পানিসারা মোড়ে ছাত্রদলের তিন নেতাকর্মীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ব্যক্তিগত কাজে সেখানে গেলে সাব্বির, লিটন ও নাজমুল নামে তিনজন ছাত্রদল নেতাকর্মীর ওপর কোনো ধরনের উস্কানি ছাড়াই হামলা চালানো হয়। স্থানীয়ভাবে প্রভাব বিস্তার ও আধিপত্য দেখানোর উদ্দেশ্যে নিলয়, সাজু, ওহাব, হৃদয়, ফয়সাল, ওন্তু ও বিল্লালসহ একদল ব্যক্তি সংঘবদ্ধ হয়ে বাঁশ, দা ও লাঠি নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় সাব্বির, লিটন ও নাজমুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post Views: 136

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর চৌগাছায় মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি শেলি-কে রাজকীয় সংবর্ধনা।
পরবর্তী খবর ঝিকরগাছায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন