By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদন

ঝিকরগাছার ফুলবাড়িতে সন্ধ্যা নামলেই জুয়ার আসর, অপরাধের শঙ্কায় গ্রামবাসীর।

Ahsan
সর্বশেষ আপডেট: June 15, 2026 10:49 pm
Ahsan
3 মিনিট পড়ুন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে নিয়মিত জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে একদল সংঘবদ্ধ যুবকের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, সন্ধ্যা নামলেই শুরু হয় জুয়ার আসর, যা চলে গভীর রাত পর্যন্ত। এসব আসরে অংশ নিচ্ছে উঠতি বয়সী কিশোর-যুবকরাও। ফলে তারা লেখাপড়া ও স্বাভাবিক জীবনযাপন থেকে বিচ্যুত হয়ে অপরাধের দিকে ঝুঁকে পড়ছে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের একাধিক স্থানে প্রকাশ্যেই বসছে জুয়ার আসর। অভিযোগ রয়েছে, ফজলুর মোটর সংলগ্ন এলাকা, আব্দুল কুদ্দুসের কলাবাগান, পশ্চিম মাঠের বাগানসহ কয়েকটি নির্জন স্থানে প্রতিদিন সন্ধ্যার পর জুয়ার আয়োজন করা হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে ভিড় জমে বিভিন্ন বয়সী মানুষের। তবে উদ্বেগের বিষয় হলো, উঠতি বয়সী অনেক তরুণও নিয়মিত অংশ নিচ্ছে এসব আসরে।

এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী কয়েকজন ব্যক্তি এসব জুয়ার আসর পরিচালনা করে প্রতিদিন বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছেন। তাদের ছত্রছায়ায় নির্বিঘ্নে জুয়ার আসর চলায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও রহস্যজনক কারণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও দাবি স্থানীয়দের।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, জুয়ার নেশায় আসক্ত হয়ে অনেকেই সংসারের প্রতি দায়িত্বহীন হয়ে পড়ছেন। সংসারের টাকা-পয়সা জুয়ায় হারিয়ে পরিবারে সৃষ্টি হচ্ছে অশান্তি। ইতোমধ্যে কয়েকজন জুয়ারীর স্ত্রী স্বামীর জুয়া খেলার প্রতিবাদ করে বাবার বাড়িতে চলে গেছেন বলেও অভিযোগ রয়েছে। এতে পারিবারিক কলহ-বিবাদ বৃদ্ধি পেয়ে সামাজিক বন্ধন দুর্বল হয়ে পড়ছে।

স্থানীয়দের ভাষ্য, জুয়ার বিস্তারের কারণে এলাকায় চুরি, ছিনতাই, মাদকসেবন ও নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ড বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। কিশোরদের একটি অংশ সহজে অর্থ উপার্জনের প্রলোভনে জড়িয়ে পড়ছে জুয়ার মতো অবৈধ কর্মকাণ্ডে, যা ভবিষ্যতে কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধের জন্ম দিতে পারে বলে মনে করছেন তারা।

ফুলবাড়ি গ্রামের সচেতন নাগরিকরা বলেন, “আজ যদি জুয়ার আসর বন্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আগামী প্রজন্মকে ভয়াবহ মূল্য দিতে হবে। আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় এখনই প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন।”

এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী অবিলম্বে জুয়ার আসর বন্ধ, আয়োজকদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Post Views: 129

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঝিকরগাছা নির্বাসখোলা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।
পরবর্তী খবর তাপদাহে পুড়ছে ঝিকরগাছা, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন; বাড়ছে অসুস্থতা।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন