
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এক উঠান বৈঠক ও গণসংযোগে অংশ নেন।
বক্তব্যে সাবিরা নাজমুল মুন্নি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। জনগণের প্রতি বিএনপির অঙ্গীকার হলো—নিরাপদ জীবন, সুষ্ঠু নির্বাচন ও উন্নয়নের সুষম বণ্টন।”
উঠান বৈঠকে প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন—
শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহজাহান আলী
সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশা
সাংগঠনিক সম্পাদক মোঃ আলতাফ হোসেন
৫ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আনিসুর রহমান
সাধারণ সম্পাদক মোঃ ইজ্জত আলী
এ ছাড়া স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
স্থানীয়রা জানান, সাবিরা নাজমুল মুন্নির গণসংযোগে উৎসাহিত হয়ে এলাকাবাসী ধানের শীষের পক্ষে সমর্থন ব্যক্ত করেছেন।


