By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

স্বাস্থ্য

ঝিকরগাছা ইউনিয়নে জুলাই শহীদ জাবির – আল আমিন স্মৃতি সংসদ এর উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

Ahsan
সর্বশেষ আপডেট: March 3, 2026 8:51 pm
Ahsan
2 মিনিট পড়ুন

ডেক্স রিপোর্ট :

২২ আগস্ট ( শুক্রবার) সকাল ৯ টায় লাউজানী হাইস্কুল মাঠ প্রাঙ্গনে জুলাই শহীদ জাবির – আল আমিন স্মৃতি সংসদ এর উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

জুলাই শহীদ জাবির – আল আমিন স্মৃতি সংসদ এর সেক্রেটারি মো : আবিদুর রহমান এর সঞ্চালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা : মোসলেহ উদ্দীন ফরিদ। তিনি তার বক্তব্যে আগত সকল রোগীদের ধৈর্য্য ধারণ করা সেবা নেওয়ার আহ্বান জানান । সেবা হচ্ছে আপনাদের অধিকার। আমরা সেবা মতো অধিকার আপনাদের দোরগোড়ায় নিয়ে এসেছি। ইনশাআল্লাহ সেবা পেয়ে সন্তুষ্ট থাকলে আপনাদের মাঝে আবার ও দুই মাস অন্তর সেবা নিয়ে আসবো।

হাইস্কুল ভবনে চক্ষু, মেডিসিন, গাইনী,শিশু ও দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয়। এ ছাড়া রোগীদের ওষুধ ও চশমা দেওয়া হয়। ঝিকরগাছা ইউনিয়ন থেকে প্রায় এক হাজার মানুষ এই মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসে। আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন।

মল্লিকপুর গ্রাম থেকে চোখের সমস্যার জন্য ডাক্তার দেখাতে আসা মতিনজান বলেন, আমি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছি। আমি নিম্নআয়ের মানুষ ডাক্তার দেখাতে যাওয়ার সামর্থ্য নেই আজ ফ্রি সেবা পেয়ে অনেকটা স্বস্তি পেলাম।

লাউজানী গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা মশিয়ার রহমান বলেন, আমার দাঁতের সমস্যা এ জন্য চিকিৎসা নিতে এসেছি আলহামদুলিল্লাহ ভালো সেবা পেয়েছি। যারা ফ্রি সেবা দিয়েছে তাদের আল্লাহ সওয়াব দিবেন দোয়া করি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জাবির – আল আমিন স্মৃতি সংসদ এর সভাপতি মাহবুব উল আলম মন্টু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক মো : ইমদাদুল হক, লাউজানী নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মাওলানা আব্দুল আলিম, প্রভাষক মাওলানা এমদাদুল হক,সহকারী শিক্ষক মো: আতিয়ার রহমান, আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ চক্ষু বিভাগের এজিএম মো: রবিউল হক, ব্যবস্থাপনা পরিচালক মো: মুজাহিদুল ইসলাম।

উক্ত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ঝিকরগাছা – চৌগাছা উপজেলা দুটি এলাকার জনগণ ফ্রি সেবা পাবে। ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন আদ্- দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা রোগীদের মাঝে তাফসীরুল কুরআন বিতরণ করা হয়।

Post Views: 184

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভুমিকা ও জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ১০%।
পরবর্তী খবর ঝিকরগাছায় গদখালী ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন