
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদের আগমন উপলক্ষে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ মার্চ ২০২৬) আয়োজিত এ সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। সভায় স্থানীয় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের সেবার গুণগত মান বৃদ্ধি, চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি স্বাস্থ্যখাতে উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এসময় উপস্থিত কর্মকর্তারা স্বাস্থ্যসেবার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন এবং তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত দেন।
সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে স্বাস্থ্যখাতে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।


