
ঝিকরগাছা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যশোর জেলা শাখার অধীন ঝিকরগাছা সরকারি শহীদ মশিউর রহমান কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) যশোর জেলা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক তানিম এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান বাপ্পির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নবঘোষিত কমিটিতে তাজভীর হোসেন চয়নকে সভাপতি এবং বিদ্যুত হোসেন (চিকনা–পদ্মপুর) কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া ইমরান আলম সাকিবকে সিনিয়র সহ-সভাপতি ও রাবিন হাসান রাকিবকে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম-সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ মোট ৩৫ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জেলা ছাত্রদল নেতারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, “ছাত্রদল গণতান্ত্রিক আন্দোলনের অগ্রণী সংগঠন। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল করবে এবং ছাত্রসমাজের অধিকার রক্ষায় ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখার এই কমিটি আনুষ্ঠানিকভাবে ২২ অক্টোবর ২০২৫ তারিখে অনুমোদিত হয়।


