By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

ঝিনাইদহে ত্রিলোচনপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের নির্বাচনী যুব কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

Ahsan
সর্বশেষ আপডেট: October 26, 2025 7:07 pm
Ahsan
1 মিনিট পড়ুন

ঝিনাইদহ প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ-৪ আসনের ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে নির্বাচনী যুব কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকালে ত্রিলোচনপুর ইউনিয়নে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুব সমাজ দেশের প্রাণশক্তি। তারা যদি ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তবে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।” তিনি যুবকদেরকে মাদকদ্রব্য থেকে দূরে থেকে ইসলামী আন্দোলনের ছায়াতলে এসে সমাজ পরিবর্তনের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান। তিনি বলেন, “ইসলামী আন্দোলনই পারে এই দেশে প্রকৃত ন্যায় ও সমৃদ্ধি আনতে। তরুণরাই এ পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উলামা বিভাগের সভাপতি মাওলানা আলিনুর রহমান, ত্রিলোচনপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম, থানা যুব সভাপতি আব্দুল হামিদ এবং ছাত্রশিবির কালীগঞ্জ আদর্শ থানা শাখার সভাপতি ঈশা খান।

সম্মেলনের সভাপতিত্ব করেন ত্রিলোচনপুর ইউনিয়ন আমীর মাওলানা বিল্লাল হোসাইন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুব সভাপতি মো: আরিফুল ইসলাম।

সম্মেলনে এলাকার শতাধিক যুবক উপস্থিত থেকে আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

Post Views: 105

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর যশোর সদর ৮নং দেয়াড়া ইউনিয়ন জামায়াত ইসলামী’র কর্মী ও সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত।
পরবর্তী খবর চৌগাছায় নবাগত ইউএনও শাহীনুর আক্তারকে জামায়াতের ফুলেল শুভেচ্ছা।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন