By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

ঝিনাইদহ-৪: সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত।

Ahsan
সর্বশেষ আপডেট: December 7, 2025 7:00 pm
Ahsan
2 মিনিট পড়ুন

আল আমিন খান কালীগঞ্জ প্রতিনিধিঃ

ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার ১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের উদ্যোগে এক ব্যাপক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর (রবিবার) বিকাল ৩টা থেকে আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হওয়া এ সমাবেশে স্থানীয় জনতার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব।
তিনি তার বক্তব্যে বলেন, “ দেশের চলমান পরিস্থিতি মানুষের জন্য গভীর উদ্বেগের। আমরা জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার এবং শান্তিপূর্ণ সহাবস্থানের রাজনীতি চাই। যদি জনগণ আমাদের সুযোগ দেন, তবে সুন্দরপুর-দূর্গাপুরসহ পুরো ঝিনাইদহ-৪ এলাকায় শিক্ষাখাত, কৃষি উন্নয়ন, রাস্তা-ঘাট, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তাসহ প্রতিটি খাতে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করা হবে। ক্ষমতায় গেলে আমরা দল-নির্বিশেষে সবার জন্য কাজ করবো। এই অঞ্চলকে শান্তি, সাম্য ও উন্নয়নের মডেলে রূপ দিতে আমরা বদ্ধপরিকর।”
তিনি জনগণকে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

জামায়াতে ইসলামী মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান,

জামায়াতে ইসলামী কালীগঞ্জ থানা শাখার উলামা বিভাগের সভাপতি মাওলানা আলিনুর রহমান,

জামায়াতে ইসলামী কালীগঞ্জ থানা শাখার যুব বিভাগের সভাপতি আব্দুল হামিদ,

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালীগঞ্জ আদর্শ থানা শাখার সভাপতি ঈশা খান,

ছাত্রশিবির কালীগঞ্জ থানা পূর্ব শাখার সভাপতি সবুজ হোসেন।

এ ছাড়া ইউনিয়নের আমীর রাশেদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশটি সঞ্চালনা করেন রবিউল ইসলাম।
নির্বাচনকে সামনে রেখে ঐক্য, শৃঙ্খলা ও উন্নয়নের অঙ্গীকারে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

Post Views: 90

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর আমন কাটার শেষ মৌসুমে গ্রামবাংলায় উৎসবের আমেজ।
পরবর্তী খবর শ্রমিক সংকটে কৃষকের পাশে ফুলবাড়ী সমাজকল্যাণ ফাউন্ডেশন,স্বেচ্ছাশ্রমে ধান ঝেড়ে দিলো সংগঠনের সদস্যরা।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন