By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

গ্রেফতারমুক্তকথা

ঢাকায় যশোর আওয়ামী লীগ নেতাকে ধরে পুলিশের কাছে সোপর্দ ।

Ahsan
সর্বশেষ আপডেট: October 31, 2025 6:26 am
Ahsan
2 মিনিট পড়ুন

নিউজ ডেস্ক:

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে ঢাকায় স্থানীয় জনতা ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর আগারগাঁও শিশু মেলা এলাকা থেকে তাকে আটক করে স্থানীয়রা। পরে শেরেবাংলা নগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পাই যে, স্থানীয় জনতা সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে আটক করেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি, তাকে আওয়ামী লীগের নানা কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”

এদিকে একই দিন যশোরে শাহারুল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে বলে জানা গেছে। বুধবার যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির সময় দুইজন আটক হওয়ার পর বৃহস্পতিবার শাহারুলসহ ১০ জনের বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয়।

শাহারুল ইসলামের ঘনিষ্ঠজনদের বরাতে জানা যায়, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং প্রায়ই ফেসবুক লাইভে এসে দলীয় পক্ষে বক্তব্য দিতেন। দীর্ঘদিন ধরে ঢাকায় আত্মগোপনে ছিলেন তিনি।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব বলেন, “আমরা খবর পেয়েছি যে শাহারুলকে ঢাকায় আটক করা হয়েছে। তাকে যশোরের মামলায় গ্রেফতার দেখানো হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।”

উল্লেখ্য, শাহারুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি একাধিকবার গ্রেফতারও হয়েছেন। যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে তিনি পরিচিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে দাপুটে নেতা হিসেবে আলোচিত এই নেতা সরকার পরিবর্তনের পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় পক্ষে সক্রিয় ছিলেন এবং বিরোধী দল নিয়ে নানা মন্তব্য করে আসছিলেন।

Post Views: 132

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঝিকরগাছায় দুই পক্ষের সংঘর্ষে পল্লি চিকিৎসক আলিরাজ আহত।
পরবর্তী খবর শংকরপুর ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন