By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

আন্তর্জাতিক

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল।

Ahsan
সর্বশেষ আপডেট: September 5, 2025 5:48 pm
Ahsan
1 মিনিট পড়ুন

ডেক্স রিপোর্ট :

থাইল্যান্ডে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন রক্ষণশীল বিরোধী দল ভূমজাইথাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুল। শুক্রবার অনুষ্ঠিত ভোটে জয় পেয়ে তিনি ক্ষমতাসীন ফেউ থাই পার্টির বরখাস্ত হওয়া নেতা পেতংতার্ন সিনাওয়াত্রার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। খবর আলজাজিরা।

উদারপন্থি পিপলস পার্টির সমর্থনে অনুতিন ফেউ থাইয়ের প্রার্থী চাইকাসেম নিতিসিরিকে পরাজিত করেন। ৫০০ আসনের পার্লামেন্টে বর্তমানে ৪৯২ জন সক্রিয় সদস্যের মধ্যে অনুতিন ২৪৭টিরও বেশি ভোট পেয়ে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন। ছোট দলগুলোর সমর্থন ও চার মাসের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিই তার জয়ের প্রধান কারণ বলে বিশ্লেষকদের মত।

রাজা মহা ভাজিরালংকর্নের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদনের পর কয়েক দিনের মধ্যেই অনুতিন ও তার মন্ত্রিসভা দায়িত্ব গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ২০২৪ সালের আগস্টে ফেউ থাই পার্টির পেতংতার্ন সিনাওয়াত্রা থাইল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হন। তবে কম্বোডিয়ার প্রাক্তন নেতা হুন সেনের সঙ্গে ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে নৈতিক অসদাচরণের অভিযোগে তিনি আদালতের রায়ে পদচ্যুত হন। আদালত জানায়, পেতংতার্ন জাতির স্বার্থের চেয়ে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিয়েছেন এবং দেশের সুনাম ক্ষুণ্ণ করেছেন।

মাত্র এক বছরের মাথায় সিনাওয়াত্রা পরিবারের এই তরুণ নেতার পতনের পর রক্ষণশীল অনুতিন চার্নভিরাকুলের হাতে নেতৃত্ব যাচ্ছে থাইল্যান্ডের।

Post Views: 94

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ডাকসু ভিপি-জিএস: কত টাকা মেলে, কত ক্ষমতা থাকে?
পরবর্তী খবর ঝিকরগাছায় গলায় ফাঁস দেয়া অবস্থায় রহস্য জনক মৃতদেহ উদ্ধার।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন