
নিজস্ব প্রতিবেদক:
যশোর জেলা সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক আরিফুর রহমান কল্লোলের উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজ শেষে এড়ান্দা গ্রামের মাঠপাড়া বায়তুল-মামুর জামে মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মুসল্লিদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
চারা হাতে পেয়ে মুসল্লিরা আনন্দ প্রকাশ করেন এবং প্রভাষক কল্লোলের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
প্রভাষক আরিফুর রহমান কল্লোল বলেন, “বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ হিসেবে কাজ করবে। এই কর্মসূচির মাধ্যমে মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করাই আমার মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজের প্রতিনিধি ও বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।


