
যশোর প্রতিনিধি :
যশোর সদরের ৮নং দেয়াড়া ইউনিয়নের ৪নং ডুমদিয়া ওয়ার্ডে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৪টায় দেয়াড়া মডেল ইউনিয়ন জামায়াতে ইসলামী উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভিপি আব্দুল কাদের।
বক্তব্যে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার সুরক্ষা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী জনগণের পাশে থাকবে। তিনি সবাইকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আবুল হাশেম রেজা এবং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আরিফুর রহমান কল্লোল।
অধ্যাপক আবুল হাশেম রেজা বলেন, স্থানীয় উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণমূলক কাজে জনগণের আস্থা পুনরুদ্ধার করাই তাদের প্রধান লক্ষ্য।
অধ্যাপক আরিফুর রহমান কল্লোল বলেন, দেয়াড়া ইউনিয়নের প্রত্যেক নাগরিককে সম্পৃক্ত করে একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন ৮নং দেয়াড়া মডেল ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির ডা. হাসানুজ্জামান।
তিনি বলেন, সবার সহযোগিতায় সংগঠনের তৃণমূলকে আরও শক্তিশালী করে সামনে এগিয়ে যাওয়াই এখন প্রধান দায়িত্ব।
সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন এবং নির্বাচনী প্রস্তুতি আরও গতিশীল করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


