
যশোর সদর প্রতিনিধি:
মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভের আহ্বান জানিয়ে যশোরে সদরে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) বিকাল ৩টায় সদর উপজেলার ৮নং দেয়াড়া মডেল ইউনিয়নের ১নং ওয়ার্ডের চান্দুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, যশোর জেলার সভাপতি অধ্যাপক মুহাম্মাদ আবুল হাশিম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোঃ শিহাব উদ্দীন,
সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আরিফুর রহমান কল্লোল এবং ৮নং দেয়াড়া মডেল ইউনিয়ন জামায়াতের আমীর ডাঃ মোঃ হাসানুজ্জামান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি।
বক্তারা বলেন, সমাজ ও জাতির কল্যাণে যুব সমাজকে আদর্শ ও নৈতিক শিক্ষায় গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন। ইসলামী চেতনায় উজ্জীবিত তরুণরাই আগামী দিনের সুশাসন, ন্যায় ও মানবতার ভিত্তিতে দেশ পরিচালনায় ভূমিকা রাখতে পারবে। তারা যুবকদের আল্লাহভীতিসম্পন্ন, দেশপ্রেমিক ও নৈতিক নেতৃত্বে গড়ে ওঠার আহ্বান জানান।
সমাবেশে স্থানীয় বিপুলসংখ্যক যুবক ও ধর্মপ্রাণ জনগণ অংশগ্রহণ করেন।


