By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদন

নারীদের রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড দেবে সরকার : যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমান।

Ahsan
সর্বশেষ আপডেট: April 27, 2026 1:28 pm
Ahsan
1 মিনিট পড়ুন

যশোর প্রতিনিধি:

রান্নার কষ্ট লাঘবে নারীদের জন্য এলপিজি কার্ড সেবা চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার কথাও জানিয়েছেন তিনি।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নারীদের রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড দেওয়া হবে। আগামী পাঁচ বছরের মধ্যে নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার। একই সঙ্গে মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করা হবে।

তিনি বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখার রাজনীতি। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে, এখন দেশ গঠনের পালা। আগামী দুই থেকে চার মাসের মধ্যে বন্ধ হয়ে যাওয়া অনেক কল-কারখানা চালু করা হবে।

খাল পুনর্খনন কাজে স্থানীয় জনগণকে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের কর্মসূচি যাতে কেউ ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের লুণ্ঠিত অর্থ জনগণকে ফিরিয়ে দেওয়া হবে। জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে ৫ আগস্টের মতো মানুষ তার জবাব দেবে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি সরকার অক্ষরে অক্ষরে পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।

Post Views: 100

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর যশোরে তারেক রহমানকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে মানুষের ঢল।
পরবর্তী খবর যশোরে চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, ৫০০ শয্যার হাসপাতাল।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন