By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

দুর্নীতি

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার।

Ahsan
সর্বশেষ আপডেট: May 16, 2026 7:52 pm
Ahsan
2 মিনিট পড়ুন

নিউজ ডেক্স :

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক জামায়াত নেতার বাড়ি থেকে মজুত করা ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপজেলার ১নং চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযুক্ত আবদুস সামাদ ওরফে সামাদ ডাক্তার স্থানীয় ওয়ার্ড জামায়াতের আমির বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সামাদ ডাক্তারের বাড়িতে সরকারি বস্তাভর্তি চাল মজুত রাখা হচ্ছিল এবং সেগুলো অধিক দামে বিক্রি করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে স্থানীয় লোকজন তার বাড়িতে গেলে একটি কক্ষে প্রায় ৯৯ বস্তা সরকারি চাল দেখতে পান। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও চরজব্বার থানাকে জানানো হয়।

স্থানীয়দের দাবি, সকালে খবর দেওয়ার পরও পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত সামাদ আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে আবদুস সামাদ জানান, উদ্ধার হওয়া চালগুলো তিনি লক্ষ্মীপুরের রামগতির একটি মাদ্রাসা থেকে কিনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু না বলেই তিনি ফোন কেটে দেন।

অন্যদিকে, চরজব্বার ইউনিয়ন জামায়াতের আমির ওমর ফারুক দাবি করেন, রামগতির পোড়াগাছা ও পার্শ্ববর্তী ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার সরকারি বরাদ্দকৃত চাল বৈধভাবে ক্রয় করেছেন সামাদের ছোট ভাই কামাল। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টিকে “অবৈধ চাল” বলে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান তিনি।

এ বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, উদ্ধার হওয়া চাল প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বৈধ কাগজপত্র দেখাতে পারলে চাল ফেরত দেওয়া হবে। অন্যথায় তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post Views: 89

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর শেখ মহিউদ্দিনের সেলক মুজাহিদুল ইসলামের ওপর ভরসা রাখছে জামায়াত ইসলামী।
পরবর্তী খবর যশোরে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন