By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদন

পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক।

Ahsan
সর্বশেষ আপডেট: August 12, 2026 4:13 pm
Ahsan

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া ও পাঁচবাড়িয়া গ্রামের পানিবন্দি এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।

বুধবার (১২ আগস্ট) তিনি সরেজমিনে এসব এলাকা পরিদর্শন করেন। এ সময় পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ, দুঃখ-দুর্দশা ও বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের খোঁজখবর নেন।

স্থানীয় বাসিন্দারা পানিবন্দি অবস্থায় চলাচলসহ নানা সমস্যার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। এমপি গাজী এনামুল হক তাদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেন।

পরিদর্শনকালে তিনি পাঁচকাটিয়া সড়কের একটি ব্রিজও ঘুরে দেখেন। এ সময় ব্রিজটির বর্তমান অবস্থা, এলাকার যোগাযোগ ব্যবস্থা এবং সাধারণ মানুষের চলাচলে সৃষ্ট সমস্যাগুলো সম্পর্কে অবগত হন।

এমপি গাজী এনামুল হক বলেন, পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Post Views: 48

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর অপসারণ দাবিতে মহম্মদপুরে বিক্ষোভ।
পরবর্তী খবর ঝিকরগাছার নবাগত ইউএনওর সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন