By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

পুলিশি বাধা উপেক্ষা করে নোয়াখালীতে ছাত্রলীগ-যুবলীগের বিশাল বিক্ষোভ।

Ahsan
সর্বশেষ আপডেট: June 5, 2026 9:06 pm
Ahsan
2 মিনিট পড়ুন

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সদর উপজেলায় শেখ হাসিনার সমর্থনে এবং সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। মিছিলের শুরুতে পুলিশ বাধা দিলেও অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়তে থাকায় একপর্যায়ে পুলিশ সরে যায় বলে জানা গেছে।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় তিন হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক মিছিলে অংশ নেন। পুলিশ প্রথমে মিছিলটি ঠেকানোর চেষ্টা করলেও বিক্ষোভকারীরা বাধা উপেক্ষা করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আশরাফুল করিম চৌধুরী বাবু বলেন, তারা অন্যায়, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথে নেমেছেন। তিনি দাবি করেন, তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে এবং শেখ হাসিনা দেশে ফিরে না আসা পর্যন্ত তারা রাজপথে সক্রিয় থাকবেন।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনা বেড়েছে। একজন বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা তাদের নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম উপস্থিত ছিল। তবে বিক্ষোভকারীদের সংখ্যা বেশি হওয়ায় পরিস্থিতি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

Post Views: 89

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামের আগ্রাবাদ যুবলীগের বিক্ষোভ মিছিল।
পরবর্তী খবর শ্যামনগরে খাল দখল নিয়ে আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন