By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

নির্বাচনরাজনীতি

বাতিলের সিদ্ধান্ত পাল্টাল ইসি: যশোর-২ আসনে জামায়াত প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়ন বৈধ ঘোষণা।

chetonanews
সর্বশেষ আপডেট: January 18, 2026 7:15 pm
chetonanews
2 মিনিট পড়ুন

বাতিলের সিদ্ধান্ত পাল্টাল ইসি

যশোর–২ আসনে জামায়াত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়ন বৈধ ঘোষণা।

যশোর প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর–২ (চৌগাছা–ঝিকরগাছা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন এই সিদ্ধান্ত দেন।এর আগে গত ১ জানুয়ারি যশোরের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। বাতিলের কারণ হিসেবে ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতা ও প্রয়োজনীয় ব্যাংক ক্লিয়ারেন্স না থাকার বিষয়টি উল্লেখ করা হয়। সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) প্রতিবেদনে প্রায় ২০ বছর আগের একটি ক্রেডিট কার্ডের বকেয়া দেখানো হয়েছিল।তবে ডা. মোসলেহ উদ্দিন ফরিদের পক্ষ থেকে দাবি করা হয়, উক্ত বকেয়ার অর্থ পরিশোধ করা হয়েছে এবং এ সংক্রান্ত বৈধ প্রমাণপত্র নির্বাচন কমিশনে দাখিল করা হয়। যদিও নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ সম্পন্ন না হওয়ায় প্রাথমিকভাবে আইনগত জটিলতা সৃষ্টি হয়েছিল বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়।পরবর্তীতে তিনি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল শুনানিতে কমিশন বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করে ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতার নিষ্পত্তি হয়েছে বলে মত দেয়।এদিকে, গত ১১ জানুয়ারি বিএনপির মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা ডা. মোসলেহ উদ্দিন ফরিদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ উত্থাপন করেন। অভিযোগের গুরুত্ব বিবেচনায় নির্বাচন কমিশন তার প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত রেখে দ্বৈত নাগরিকত্ব ত্যাগ সংক্রান্ত বৈধ প্রমাণপত্র দাখিলের জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ করে।নির্ধারিত সময়ের মধ্যে দাখিলকৃত নথিপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন ১৮ জানুয়ারি এ বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা করে এবং ডা. মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।মনোনয়ন বৈধ ঘোষণার খবরে যশোর–২ আসনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সন্তোষ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তারা জানান, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে প্রার্থী ফিরে পাওয়ায় এখন পূর্ণ উদ্যমে নির্বাচনী মাঠে কাজ শুরু করা যাবে।

Post Views: 119

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর যশোর সদরে জামায়াত ইসলামীর মহিলা কর্মীদের হেনস্তার অভিযোগ উঠেছে যুবদল নেতা জামাল এর বিরুদ্ধে।
পরবর্তী খবর এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করে আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ, ইসিতে বিএনপি-র আপত্তি।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন