By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

মুক্তকথা

বিএনপি কার্যালয়ে সাংবাদিকের ওপর হামলা, গুরুতর আহত ‘আমার দেশ’-এর রিপোর্টার জাহিদুল।

Ahsan
সর্বশেষ আপডেট: October 19, 2025 8:15 pm
Ahsan
1 মিনিট পড়ুন

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘আমার দেশ’-এর স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম হামলার শিকার হয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে। হামলায় জাহিদুল গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

সেদিন বিএনপির গুলশান কার্যালয়ে সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার কর্মসূচি চলছিল। বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এ সংবাদ কাভার করতে সেখানে উপস্থিত ছিলেন। এক পর্যায়ে সভাকক্ষের দরজায় বিএনপির দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটলে জাহিদুল তা মোবাইলে ধারণ করতে শুরু করেন।

এ সময় গুলশান অফিসে উপস্থিত কিছু ব্যক্তি ভিডিও ধারণে ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিডিয়া সেলের সঙ্গে সম্পৃক্ত “আমরা বিএনপি” পেজের ক্যামেরাপারসন ফয়সলের নেতৃত্বে কয়েকজন জাহিদুলের ওপর হামলা চালায়।

তারা জাহিদুলকে অফিসের দোতলার সিঁড়িতে নিয়ে গিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আছড়ে ভেঙে ফেলে এবং ‘আমার দেশ’ পত্রিকার পরিচয়পত্র কেড়ে নেয়।

হামলার সময় হামলাকারীরা জাহিদুলকে উদ্দেশ্য করে বলেন, “আমার দেশ বিএনপির বিরুদ্ধে রিপোর্ট করছে, এখানে দোষ খুঁজতে রিপোর্টার পাঠিয়েছে।”

পরিস্থিতি আরও উত্তপ্ত হলে সেখানে উপস্থিত অন্য গণমাধ্যমকর্মীরা জাহিদুলকে উদ্ধারে এগিয়ে যান এবং তাকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করেন।

ঘটনার পর আহত সাংবাদিক জাহিদুল ইসলামকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত বিএনপি বা তাদের মিডিয়া সেল থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Post Views: 84

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঝিকরগাছায় নাভারণ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত।
পরবর্তী খবর ঝিকরগাছায় বাঁকড়া ইউনিয়ন জামায়াতের যুবসম্মেলন অনুষ্ঠিত।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন