By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন।

Ahsan
সর্বশেষ আপডেট: December 6, 2025 5:52 pm
Ahsan
2 মিনিট পড়ুন

ঝিকরগাছা প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলার নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। শনিবার ৬ ডিসেম্বর বিকেল ৪টায় উপজেলার ডাকবাংলা মোড় সংলগ্ন নতুন কার্যালয় প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়। স্থানীয় নেতা-কর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আগমনে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা–ঝিকরগাছা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি বলেন,
“একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ‘একে অপরের হাত ধরি, অন্যায় মুক্ত সমাজ গড়ি’—এই শ্লোগানকে সামনে রেখে আমরা মানুষের কল্যাণে, দেশের উন্নয়নে এবং সত্য-ন্যায়ের পক্ষে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, নতুন কার্যালয়ের উদ্বোধনের মাধ্যমে ঝিকরগাছা উপজেলার সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। এখান থেকেই মানুষের অধিকার, ন্যায়বিচার ও কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়িত হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, কর্মপরিষদ সদস্য, যশোর জেলা

অধ্যাপক জয়নাল আবেদীন, কর্মপরিষদ সদস্য, যশোর জেলা শাখা

অধ্যাপক মাওলানা আরশাদুল আলম তাঁর বক্তব্যে বলেন,
“জামায়াতে ইসলামী সবসময় শান্তি, মানবতা ও ন্যায়পরায়ণতার রাজনীতি করে এসেছে। নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে ঝিকরগাছা উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে। মানুষের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় সম্পদ, আর সে লক্ষ্যে আমরা মূল্যবোধভিত্তিক রাজনীতি চালিয়ে যেতে চাই।”

অধ্যাপক জয়নাল আবেদীন বলেন,
“একটি সংগঠন তার আদর্শ ও নৈতিকতার ওপরই টিকে থাকে। মাঠ পর্যায়ে সংগঠনকে গতিশীল রাখতে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখান থেকেই সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তনের কর্মসূচি পরিচালিত হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আব্দুল আলীম। তিনি বলেন,
“জামায়াতে ইসলামীর মূল শক্তি হলো জনগণ। মানুষের সমস্যা ও দাবির জায়গায় আমরা কাজ করে যাই। এই নতুন কার্যালয় আমাদের কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক এবং সুসংগঠিত করবে।”

তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশে আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে দায়িত্বশীলতার সঙ্গে মূল্যবোধভিত্তিক পরিবর্তনের কাজ চালিয়ে যেতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, নারী ও যুব সংগঠনের প্রতিনিধি, ওয়ার্ড দায়িত্বশীল এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অতিথিরা নতুন কার্যালয় পরিদর্শন করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। দোয়া-মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনা করা হয়।

উদ্বোধনকে কেন্দ্র করে নেতা-কর্মী ও এলাকাবাসীর জ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Post Views: 85

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর যশোর মুক্ত দিবস আজ : ৬ ডিসেম্বর দখলমুক্ত হয় দেশের প্রথম জেলা।
পরবর্তী খবর স্বৈরাচার পতন দিবস উপলক্ষে যশোরে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন