By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদন

বিটিসিএলের অনাপত্তির অপেক্ষায় ঝিকরগাছা মডেল মসজিদ, স্থান পরিদর্শনে এমপি ডা. ফরিদ।

Ahsan
সর্বশেষ আপডেট: July 20, 2026 4:14 pm
Ahsan

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:

দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা যশোরের ঝিকরগাছা উপজেলা মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের স্থান নির্ধারণে বিদ্যমান কারিগরি জটিলতা নিরসন এবং নির্মাণকাজ দ্রুত শুরু করার লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। এ সময় সংরক্ষিত নারী সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নীর প্রতিনিধি মো. কল্লোলসহ উপজেলা প্রশাসন ও বিটিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোববার (২০ জুলাই) সকাল ৯টায় মন্ত্রণালয়ের পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ, বিটিসিএলের জেনারেল ম্যানেজার (জিএম), ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সম্ভাব্য স্থান পরিদর্শন করেন সংসদ সদস্য। পরিদর্শন শেষে বিটিসিএলের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মডেল মসজিদ নির্মাণে বিদ্যমান বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদের উদ্যোগে উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে বিটিসিএলের নির্ধারিত জায়গায় মডেল মসজিদ নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু পরবর্তীতে বিটিসিএলের পক্ষ থেকে কয়েকটি নিরাপত্তা ও কারিগরি জটিলতার বিষয় তুলে ধরায় প্রকল্পটির অগ্রগতি সাময়িকভাবে থমকে যায়।

স্থান পরিদর্শন ও বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, “আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিটিসিএলের জিএম, ডিজিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছি। বৈঠকে কয়েকটি টেকনিক্যাল সমস্যার সমাধান হয়েছে। তবে আরও কিছু বিষয় রয়েছে, যেগুলোর সমাধান প্রয়োজন। সেগুলো নিষ্পত্তি করে বিটিসিএলের আনুষ্ঠানিক অনাপত্তিপত্র পাওয়া গেলেই দ্রুত মডেল মসজিদের নির্মাণকাজ শুরু করা হবে।”

তিনি আরও বলেন, ঝিকরগাছাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এ প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষ আন্তরিকভাবে কাজ করছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত নির্মাণকাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়দের প্রত্যাশা, বিটিসিএলের অনাপত্তিপত্র দ্রুত পাওয়া গেলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঝিকরগাছা উপজেলা মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের কাজ দৃশ্যমান অগ্রগতির মুখ দেখবে।

Post Views: 40

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর চৌগাছা পৌর জামায়াতের কর্মী সম্মেলনে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয়।
পরবর্তী খবর ঝিকরগাছার হাজিরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানালা কেটে চুরি।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন