By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

খেলাজাতীয়

বিসিবি নির্বাচন: সরকারি হস্তক্ষেপ হলে ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের।

Ahsan
সর্বশেষ আপডেট: September 21, 2025 9:43 pm
Ahsan
1 মিনিট পড়ুন

ডেক্স

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়তে শুরু করেছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে বিসিবির কাউন্সিলর পদপ্রার্থী ও বিএনপি নেতা ইশরাক হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হলে শুধু আইনি পদক্ষেপই নয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও এবং রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।”

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেনের সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেট সংগঠক। তারা অভিযোগ করেন, সাংগঠনিক ক্ষমতা ব্যবহার করে বিসিবি সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকসহ উচ্চপর্যায়ের ব্যক্তিরা জেলা ও বিভাগ পর্যায়ে নিজেদের পছন্দমতো কাউন্সিলর মনোনীত করার চেষ্টা করছেন। এ ছাড়া সংশ্লিষ্টদের ওপর চাপ প্রয়োগেরও অভিযোগ ওঠে।

তফসিল অনুযায়ী, সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাউন্সিলর মনোনয়ন সংগ্রহ শেষে প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। এর ওপর আপত্তি গ্রহণ ও শুনানি শেষে ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

ক্রিকেট অঙ্গনের অনেকেই মনে করছেন, কাউন্সিলর তালিকা ঘিরেই মূল লড়াই শুরু হবে। সরকারি প্রভাবের অভিযোগ প্রমাণিত হলে বিসিবির নির্বাচন নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে।

Post Views: 101

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের পাঠকক্ষে বসছে এসি: ডাকসু জিএস
পরবর্তী খবর জাতীয় নাগরিক পার্টি ও গণঅধিকার পরিষদের একীভূত হওয়ার আলোচনা।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন