By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাউফলে ছাত্রশিবিরের দোয়া মাহফিল।

Ahsan
সর্বশেষ আপডেট: November 26, 2025 9:27 pm
Ahsan
2 মিনিট পড়ুন

বাউফল, (পটুয়াখালী) প্রতিনিধি :

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাউফল উপজেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আজ বুধবার (২৬ নভেম্বর) জোহরবাদ একটি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

অনুষ্ঠানে বক্তৃতাকালে ড. মাসুদ বেগম খালেদা জিয়াকে “আপোষহীন দেশনেত্রী” হিসেবে উল্লেখ করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে দেশের রাজনীতিতে তাঁর “অনন্য ভূমিকা” স্মরণ করেন।

ব্যক্তিগত স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবির করার সময় বক্তব্য প্রতিযোগিতায় প্রথম হয়ে বেগম জিয়ার হাত থেকে গোল্ড মেডেল গ্রহণের সুযোগ হয়েছিল তাঁর। সেই প্রসঙ্গে তিনি বলেন,
“নেত্রী আমাকে জিজ্ঞেস করেছিলেন—তোমার বাড়ি কোথায়? আমি যখন বললাম বাউফল, তিনি বলেছিলেন—‘অনেক দূর থেকে এসেছ তুমি? অনেক দূর যেতে হবে তোমাকে।’ এই কথাটিই আমার জীবনের বড় প্রেরণা।”

আরেক প্রসঙ্গে তিনি বলেন, সর্বদলীয় ছাত্রঐক্যের এক সভায় যখন তাঁর বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য স্লিপ দেওয়া হচ্ছিল, তখন বেগম জিয়া বাধা দিয়ে বলেন,
“ওকে স্লিপ দিও না। ও বলুক। ওর বক্তব্য শেষ হলে অনেকে চলে যাবে।”
ড. মাসুদের মতে, এটি একজন উদার ও মহানুভব নেত্রীর উদাহরণ।

বক্তৃতার শেষে তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বলেন,
“আমরা দোয়া করি—আল্লাহ যেন তাকে সম্পূর্ণ আরোগ্য দান করেন এবং দেশকে এগিয়ে নেওয়ার শক্তি দেন।”

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল হাসান, বাউফল উপজেলা ছাত্রশিবির সভাপতি লিমন হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Views: 102

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর চৌগাছায় জামায়াতে ইসলামী’র উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হতে চলছে।
পরবর্তী খবর ঝিকরগাছায় নাজমুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন