By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদন

যশোরের তিন থানায় নতুন ওসি যোগদান।

Ahsan
সর্বশেষ আপডেট: May 19, 2026 11:10 pm
Ahsan
2 মিনিট পড়ুন

অনলাইন ডেক্স:

যশোর জেলার কেশবপুর, বাঘারপাড়া ও ঝিকরগাছা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) যোগদান করেছেন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তারা নিজ নিজ থানার দায়িত্বভার গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নতুন আদেশ অনুযায়ী কেশবপুর থানায় কোর্ট ইনসপেক্টর মোসা. রোকসানা খাতুনকে ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দক্ষতা ও পেশাদারিত্বের কারণে পুলিশের অভ্যন্তরে তার বিশেষ সুনাম রয়েছে। এছাড়া যশোর জেলার কোনো থানায় প্রথম নারী ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে।

এর আগে তিনি নড়াইল জেলার নড়াগাতি থানার প্রথম নারী ওসি হিসেবেও দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেছিলেন। নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।

অন্যদিকে, ঝিকরগাছা থানার ওসি শাহ জালাল আলমকে বদলি করে বাঘারপাড়া থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ইতোমধ্যে নতুন কর্মস্থলে দায়িত্বভার বুঝে নিয়েছেন।

এদিকে ঝিকরগাছা থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন ইনসপেক্টর গোলাম কিবরিয়া। এর আগে তিনি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে বিভিন্ন থানায় দায়িত্ব পালন করে তিনি একজন সৎ, দক্ষ ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

জেলা পুলিশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে সংশ্লিষ্ট থানাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং জনসেবামূলক কার্যক্রমে নতুন গতি আসবে।

Post Views: 1,029

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর যশোরের কেশবপুর থানায় প্রথম নারী ওসি হচ্ছেন রোকসানা খাতুন।
পরবর্তী খবর ঝিকরগাছায় রহস্যজনক মৃ/ত্যু, বাঁশ বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন