
যশোর সংবাদদাতা:
যশোরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার উদ্যোগে দিনব্যাপী ‘সাথী শিক্ষা শিবির ২০২৬’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) নাভারন দারুল আমান ট্রাস্টে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ, এমপি। তিনি তার বক্তব্যে বলেন, আদর্শবান, সৎ ও দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষা শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশ ও জাতির কল্যাণে ছাত্রসমাজকে নৈতিকতা ও আদর্শের ভিত্তিতে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও যশোর শহর শাখার সভাপতি ওবায়দুল্লাহ হুসাইন এবং সাতক্ষীরা ছাত্রশিবিরের সাবেক সভাপতি রুহুল আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি মোঃ ইসমাঈল হোসেন। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা, সাংগঠনিক প্রশিক্ষণ ও শিক্ষামূলক সেশন অনুষ্ঠিত হয়।
শিক্ষা শিবিরে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


