
যশোর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে জেলার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ ২০২৬) বিকাল ৫টায় যশোর পৌর কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় আয়োজকরা উপস্থিত অতিথিদের সাথে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ সময় পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


