By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

দেশজুড়ে

যশোরে ঢাকা-৮ আসনের প্রার্থী হাদীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

Ahsan
সর্বশেষ আপডেট: December 12, 2025 8:12 pm
Ahsan
2 মিনিট পড়ুন

যশোর প্রতিনিধি :

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ‘গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতা’র ব্যানারে শহরের টাউন হল ময়দান থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি শহরের মাইকপট্টি ঘুরে চৌরাস্তা প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হাদীর ওপর হামলার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মিছিল চলাকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘গুলির মুখে কথা হবো, আমরা সবাই হাদি হবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘সন্ত্রাস আর বাংলাদেশ একসাথে চলে না’, ‘একশন একশন, ডাইরেক্ট একশন’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পরদিনই একজন প্রার্থীর ওপর হামলা চালানো অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার স্পষ্ট প্রমাণ। তাদের অভিযোগ, হাদীর ওপর হামলাটি ছিল পূর্বপরিকল্পিত এবং এর পূর্ণ দায় সরকারের ওপর বর্তায়। তারা বলেন, জুলাই আন্দোলনের অন্যতম দাবি ছিল খুনিদের বিচার নিশ্চিত করা, কিন্তু আজও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যায়নি।

জাতীয় নাগরিক পার্টি যশোরের প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান বলেন, “হাদী জুলাই আন্দোলনের কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর দমনে যারা হামলা চালিয়েছে তারা দেশ ও গণতন্ত্রের শত্রু। ক্ষমতার শক্তির চেয়ে জনগণের শক্তি বড়—এবার কেউ আর সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করবে না।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক আহ্বায়ক রাশেদ খান বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র চলছে, হাদীর ওপর হামলা সেই চক্রান্তেরই অংশ।” তিনি ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারেরও দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা নাগরিক পার্টির সদস্য সালমান হাসান রাজিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সংগঠক আল মামুন লিখন, ছাত্রনেতা ইমরান খান ও ফাহিম আল ফাত্তাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Post Views: 82

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ।
পরবর্তী খবর যশোরে জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন