
নিজস্ব প্রতিনিধি:
যশোর জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান বাপ্পি এবং সদস্য সচিব করা হয়েছে শাহ নেওয়াজ ইমরানকে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন বেনজির বিশ্বাস। এছাড়া যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন ও মাসুদ কায়সার ইস্তি।
শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।


