By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

দেশজুড়েনির্বাচন

যশোর-২ আসনে জামায়াত প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়ন বাতিল।

Ahsan
সর্বশেষ আপডেট: January 1, 2026 2:35 pm
Ahsan
1 মিনিট পড়ুন

যশোর প্রতিনিধি:

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল ঘোষণা করা হয়েছে।

বুধবার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেন।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতায় ব্যাংক ক্লিয়ারেন্স না থাকায় মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়নপত্র বাতিল করা হয়। তার সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) রিপোর্টে প্রায় ২০ বছর আগের একটি ক্রেডিট কার্ডের বকেয়া দেখানো হয়েছে। যদিও তিনি বকেয়া পরিশোধের প্রমাণপত্র দাখিল করেছেন, তবে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করায় আইনগত জটিলতার সৃষ্টি হয়।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মোসলেহ উদ্দিন ফরিদ নির্বাচনী আপিল আদালতে আবেদন করার সুযোগ পাবেন। যেহেতু বকেয়া অর্থ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে, সেক্ষেত্রে আপিলে তার প্রার্থিতা ফিরে পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে একই আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ইসহকের দলীয় মনোনয়নপত্র না থাকায় তার প্রার্থিতাও বাতিল করা হয়েছে। পাশাপাশি ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসানের মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া মনোনয়নপত্রে মিথ্যা তথ্য প্রদান করায় প্রার্থী জহুরুল হকের মনোনয়নও বাতিল ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, যাচাই-বাছাই শেষে একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় যশোর-২ আসনে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

Post Views: 216

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর মমতাময়ী মাকে হারিয়ে গভীর শোক ও একাকীত্বে তারেক রহমান।
পরবর্তী খবর মনোনয়ন সংশোধনী নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ডা. মোসলেহ উদ্দিন ফরিদের।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন