
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সাবিরা সুলতানা মুন্নি বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। যশোর-২ আসনের মানুষের প্রত্যাশা পূরণে তিনি সর্বাত্মকভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সাবিরা সুলতানা মুন্নির নেতৃত্বে যশোর-২ আসনে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয়ভাবে কাজ করবে


