By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদনরাজনীতি

শরীয়তপুরে আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির একাংশের বিক্ষোভ।

Ahsan
সর্বশেষ আপডেট: June 17, 2026 3:50 pm
Ahsan
3 মিনিট পড়ুন

শরীয়তপুর প্রতিনিধি :

শরীয়তপুরে সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ ও সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের এক নেতার মুক্তির দাবিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একাংশ বিক্ষোভ মিছিল করেছেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের গয়াতলা বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের একাংশ মিছিল বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

গ্রেপ্তার হওয়া আসাদুজ্জামান লিটন মুন্সি বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। সম্প্রতি একটি মামলায় তাকে গ্রেপ্তার করে পালং মডেল থানা পুলিশ। মামলার অভিযোগে বলা হয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণ এবং সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবীর হোসেন জানান, মঙ্গলবার সকালে শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর বাজারের কান্দি এলাকায় নিজ বাড়ি থেকে আসাদুজ্জামান লিটন মুন্সিকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান লিটন মুন্সির মুক্তির দাবিতে স্লোগান দিতে দিতে মিছিল করছেন বিএনপির কিছু নেতাকর্মী। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে বিএনপির বিনোদপুর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সরদার দাবি করেন, এটি কোনো দলীয় কর্মসূচি ছিল না। কিছু ব্যক্তি নিজেদের উদ্যোগে এ মিছিল করেছেন। তিনি বলেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হারুন সরদার, যুবদল নেতা মাহফুজ সরদার ও বোরহান মোল্লার নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে যুবদল নেতা মাহফুজ সরদার বলেন, “আসাদুজ্জামান লিটন মুন্সি আগে আওয়ামী লীগ করলেও পরে বিএনপিতে যোগ দিয়েছেন। তাই আমরা তার মুক্তির দাবি জানিয়েছি। তবে বিএনপির একটি অংশ বিষয়টি নিয়ে অপপ্রচার চালাচ্ছে।”

জেলা বিএনপির সহ-সভাপতি শাহ আবদুস সালাম বলেন, “আমি ফেসবুকে একটি ভিডিও দেখেছি, যেখানে সদর উপজেলার একটি ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের মিছিল করতে দেখা গেছে। এ বিষয়ে এর বেশি কিছু বলতে পারবো না।”

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের সাবেক এক নেতার মুক্তির দাবিতে বিএনপির একাংশের বিক্ষোভ মিছিল স্থানীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Post Views: 68

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ‘যারা বাজেটকে গণবিরোধী বলে, তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না’ — প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরবর্তী খবর ধর্ষণের ঘটনায় অন্তঃসত্ত্বা ১০ বছরের শিশু: স্বেচ্ছাসেবক দল নেতা পদচ্যুত।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন