By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

গ্রেফতার

শার্শায় পুলিশের জালে বিদেশি ফিসিং নেট চোরাচালান, আটক ১।

Ahsan
সর্বশেষ আপডেট: May 24, 2026 7:19 pm
Ahsan
1 মিনিট পড়ুন

যশোর প্রতিনিধি :

যশোরের শার্শায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশি ফিসিং নেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি সাদা রঙের টয়োটা প্রাইভেটকারও জব্দ করা হয়।

শুক্রবার (২৩ মে) রাত ১১টা ১৫ মিনিটের দিকে শার্শা উপজেলার বাগুড়ী এলাকার বেলতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, শার্শা থানার এসআই (নিঃ) মো. মোস্তাক আহামেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে বেলতলা বাজারস্থ ট্রাক বন্দোবস্তকারী অফিসের সামনে পাকা রাস্তার ওপর একটি পুরাতন সাদা রঙের টয়োটা প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে গাড়ির ভেতরে থাকা পাঁচটি প্লাস্টিকের বস্তা থেকে ৮০ বান্ডিল বিদেশি ‘ELEPHANTA FISHING TACKLE’, ৬৮ বান্ডিল ‘KEERIN FISHING TACKLE’ এবং ৪০ বান্ডিল ‘GOLD CUP’ ব্র্যান্ডের ফিসিং নেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশি ফিসিং নেট জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মো. রফিক পশারী (৬১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া গ্রামের মৃত হোসেন আলী পশারীর ছেলে। তবে অভিযানে ব্যবহৃত প্রাইভেটকারের চালক পালিয়ে যেতে সক্ষম হন।

শার্শা থানা পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে শনিবার (২৪ মে) আদালতে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Post Views: 73

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর চবি ছাত্রদল নেতাকে নারীসহ আটক, ‘ফাঁসানোর চেষ্টা’ দাবি।
পরবর্তী খবর বাংলাদেশে রেকর্ড ২৯ কার্যদিবসে ধ/র্ষণ আসামির ফাঁসির আদেশ।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন