By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

শেষ মুহূর্তে যশোর-৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন, মনোনয়ন পেলেন ফারাজি মতিয়ার রহমান।

Ahsan
সর্বশেষ আপডেট: December 26, 2025 6:55 pm
Ahsan
2 মিনিট পড়ুন

যশোর প্রতিনিধি :

যশোর-৪ (অভয়নগর–বাঘারপাড়া) আসনে শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। এই আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান। এর আগে একই আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছিল বাঘারপাড়া উপজেলা বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে।

জানা গেছে, গত ২৩ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব এবং তার ছেলে ফারহান সাজিদ মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এমনকি টিএস আইয়ুবের নামে মনোনয়নপ্রাপ্তির চূড়ান্ত চিঠিও প্রকাশ পায়, যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে বৃহস্পতিবার রাতের মধ্যে হঠাৎ করেই প্রার্থী পরিবর্তনের খবর আসে।

এ বিষয়ে অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে তাকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা হয়। সেখানে দলের অফিসে কর্মরত বেলায়েত হোসেন তার হাতে মনোনয়নপত্র ও অঙ্গীকারনামা তুলে দেন।

শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তনের কারণ সম্পর্কে তিনি বলেন, “যতটুকু জানতে পেরেছি, ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব সাহেবের ব্যাংক ঋণখেলাপ সংক্রান্ত একটি বিষয় রয়েছে। এ কারণে নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আইনগত বাধা থাকতে পারে। সে কারণেই দল প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারে।”

এদিকে, বৃহস্পতিবার রাত ১২টার পর থেকেই ফারাজি মতিয়ার রহমানের মনোনয়নপত্রের চিঠিও ফেসবুকে প্রকাশ পেতে শুরু করে। এতে করে এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও ধোঁয়াশার সৃষ্টি হয়। পরে বিষয়টি স্পষ্ট করে বক্তব্য দেন ফারাজি মতিয়ার রহমান।

অন্যদিকে, এ বিষয়ে জানতে শুক্রবার সকাল থেকে একাধিকবার ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পাশাপাশি তার ঘনিষ্ঠজনদের সঙ্গেও যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রার্থী পরিবর্তনকে কেন্দ্র করে যশোর-৪ আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিষয়টি এখনো রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছে।

Post Views: 195

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর যশোর-৫ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় কাফন মিছিল, ক্ষোভে ফুঁসছে নেতাকর্মীরা।
পরবর্তী খবর ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলামের জামায়াতে যোগদান।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন