By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

শিক্ষা

স্মরণকালের সর্বনিম্ন এইচএসসি ফল যশোর বোর্ডে।

Ahsan
সর্বশেষ আপডেট: October 16, 2025 2:15 pm
Ahsan
2 মিনিট পড়ুন

নিউজ ডেক্স :

যশোর শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় রেকর্ড নিম্ন ফলাফল হয়েছে। পাসের হার মাত্র ৫০ দশমিক ২০ শতাংশ, যা বোর্ডের ইতিহাসে স্মরণকালের সর্বনিম্ন। দেশের অন্যান্য বোর্ডের তুলনায়ও এটি অন্যতম তলানিতে থাকা ফলাফল।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় যশোর শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর যশোর বোর্ডের আওতায় ১০টি জেলা থেকে মোট এক লাখ ১২ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৫৬ হাজার ৫০৯ জন। বিভাগভিত্তিক হিসেবে দেখা যায়—

বিজ্ঞান বিভাগে ২১,১৮০ জনের মধ্যে পাস করেছে ১৫,৯৩১ জন,

মানবিক বিভাগে ৭৮,৯৯৯ জনের মধ্যে পাস করেছে ৩৪,০০৩ জন,

ব্যবসা শিক্ষা বিভাগে ১২,৩৯৫ জনের মধ্যে পাস করেছে ৬,৫৭৫ জন।

জিপিএ-৫ পেয়েছে মোট ৫,৯৯৫ জন শিক্ষার্থী। এর মধ্যে
বিজ্ঞান বিভাগে ৩,৩৮১ জন, মানবিক বিভাগে ২,১৭৯ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ৪৩৫ জন।

বোর্ড কর্মকর্তারা বলছেন, এবার ভেন্যু কেন্দ্র প্রত্যাহার করে স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা গ্রহণের ফলে ফলাফল বাস্তব চিত্র প্রতিফলিত হয়েছে। তাদের ভাষায়, “এটি ফল বিপর্যয় নয়, বরং প্রকৃত মূল্যায়নের প্রতিফলন।”

জেলা ভিত্তিক পাসের হারেও বড় ব্যবধান দেখা গেছে। এর মধ্যে

যশোর জেলা শীর্ষে, পাসের হার ৫৮.২৫ শতাংশ,

এরপর খুলনা ৫৩.৯৮, সাতক্ষীরা ৫২.৬৪, চুয়াডাঙ্গা ৫০.৩৫,

কুষ্টিয়া ৪৮.৮৫, মেহেরপুর ৪৮.৫১, নড়াইল ৪৬.৪৬, ঝিনাইদহ ৪৫.০৭,

বাগেরহাটে ৪১.৮৫ এবং

মাগুরায় সর্বনিম্ন ৩৭.৪৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফল বিশ্লেষণ করে আগামী সপ্তাহে বিস্তারিত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

Post Views: 85

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর শার্শায় ভ্যান চালক হত্যা, বিএনপি’র ৩ কর্মী গ্রেপ্তার।
পরবর্তী খবর যুবকরা পথ হারালে জাতি হেরে যাবে — অধ্যাপক গোলাম রসুল।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন