
নিজেস্ব প্রতিবেদক :
বরিশাল বিভাগের সদ্য সাবেক বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ১৭টি বিয়ের অভিযোগে কবির হোসেনকে সাময়িক বরখাস্ত করে রংপুর বিভাগে সংযুক্ত করা হয়। রাতের আঁধারে তিনি বরিশাল ত্যাগ করতে চাইলে স্থানীয় কয়েকজন ঠিকাদার বাধা দেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ তাকে হেফাজতে নেয়।
বাধাদানকারীরা অভিযোগ করেছেন, কবির হোসেন বিভিন্ন সময় তাদের কাছ থেকে লাখ লাখ টাকা ধার নিয়েছেন। কিন্তু পাওনা টাকা পরিশোধ না করেই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি।
অন্যদিকে পুলিশ বলছে, বিশৃঙ্খলা এড়াতেই তাকে হেফাজতে নেয়া হয়েছে। ঠিকাদারদের অভিযোগ খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


