By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিল জামায়াত ও বিএনপি

chetonanews
সর্বশেষ আপডেট: August 12, 2025 6:00 pm
chetonanews
2 মিনিট পড়ুন

২০২৪ পঞ্জিকা বছরের আর্থিক আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতি বছর জুলাই মাসের মধ্যে আগের বছরের আর্থিক প্রতিবেদন জমা দেওয়া বাধ্যতামূলক।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত হিসাব বিবরণী অনুযায়ী, গত বছরে দলের মোট আয় ছিল ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। এর মধ্যে কর্মী ও সদস্যদের মাসিক চাঁদা থেকে এসেছে ১৬ কোটি ৫৬ লাখ ৪২ হাজার ১৬২ টাকা, কার্যনির্বাহী কমিটি বা উপদেষ্টা পরিষদের চাঁদা ৩৭ লাখ ৮৭ হাজার ১৪৯ টাকা এবং বিভিন্ন ব্যক্তি ও সংস্থার অনুদান ১১ কোটি ৮৬ লাখ ৩৮ হাজার ৬১৯ টাকা। এছাড়া দলের পত্রিকা, সাময়িকী ও বইপুস্তক বিক্রি থেকে আয় হয়েছে ৯ লাখ ১১ হাজার ২৯০ টাকা।

গত বছরে জামায়াতের মোট ব্যয় হয়েছে ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা। এর মধ্যে কর্মীদের বেতন-ভাতা ও বোনাসে ব্যয় হয়েছে ৬ কোটি ৫৭ লাখ ৬৭ হাজার ৮৭৩ টাকা, আবাসন ও প্রশাসনিক খাতে ২ কোটি ৬৮ লাখ ৭ হাজার ৪৯৫ টাকা এবং প্রচারণা ও পরিবহনে ২ কোটি ৭০ লাখ ৬ হাজার ৫৬৩ টাকা। প্রার্থীদের অনুদান বাবদ ব্যয় হয়েছে ১১ কোটি ৫ লাখ ১৫ হাজার ৪২০ টাকা। এছাড়া ধর্মীয় বিশেষ অনুষ্ঠান, আপ্যায়ন, জনসভা, ইউটিলিটি বিলসহ বিভিন্ন খাতে ব্যয় হয়েছে বাকী অর্থ। উল্লেখযোগ্য বিষয় হলো, হিসাব অনুযায়ী জামায়াতের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই।

অন্যদিকে, গত ২৭ জুলাই বিএনপি ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেয়। দলটির হিসাব অনুসারে, তাদের আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা এবং ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। ফলে হাতে উদ্বৃত্ত রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানান, দলের আয়ের প্রধান উৎস ছিল সদস্য চাঁদা, বই-পুস্তক বিক্রি, ব্যাংক সুদ ও এককালীন অনুদান, আর ব্যয়ের বড় অংশ গেছে কর্মসূচি বাস্তবায়ন, লিফলেট-পোস্টার মুদ্রণ ও দুর্যোগকালীন সহায়তার পেছনে।

এই প্রতিবেদনের মাধ্যমে দুই দলের রাজনৈতিক কার্যক্রমে অর্থের উৎস ও ব্যয়ের ধরন স্পষ্ট হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Post Views: 191

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পরবর্তী খবর ঝিকরগাছায় যুব জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন