By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

আন্তর্জাতিক

জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভুমিকা ও জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ১০%।

Ahsan
সর্বশেষ আপডেট: August 22, 2025 3:19 pm
Ahsan
2 মিনিট পড়ুন

ডেক্স রিপোর্ট :

কুয়েত প্রবাসীরা অনলাইন মোবাইল অ্যাপস এর মাধ্যমে জাতীয় সংসদে ভোট গ্রহণের জোর দাবি তোলেন।

গত ২১শে আগস্ট ২০২৫ কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখা কর্তৃক “জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও ১০% প্রতিনিধিত্ব নিশ্চিত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার সভাপতি জনাব মোঃ বিলাল পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামে যুগ্ন সাধারণ সম্পাদক শেখ নূর হোসেনের যৌথ প্রাণবন্ত সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবু নাসের মহিউদ্দিন মোল্লা।

“জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও ১০% প্রতিনিধিত্ব নিশ্চিত” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস মাহমুদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রেমিট্যান্স যোদ্ধা সোসাইটি কুয়েত এর সভাপতি আ ক ম আজাদ। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন উক্ত পরিষদের সাবেক সভাপতি মোঃ আমানুল্লাহ আমান, সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ রাশেদুজ্জামান ইকবাল, পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম ও অর্থ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ।

আলোচনা সভায় প্রবাসীদের মধ্যে সম্প্রীতি অধিকার ও সমৃদ্ধি বজায় রেখে প্রবাসীদের মাঝে “এসো এক হই অধিকারের কথা কই” স্লোগান নিয়ে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মিডিয়া সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য রাখেন আ হ জুবেদ, মোঃ আমির হোসেন মজুমদার, আবু তারেক প্রমুখ।

প্রবাসীদের অধিকার, প্রবাসী অধিকার পরিষদের অঙ্গীকার নিয়ে প্রবাসীদের কল্যাণমুখী সংগঠনটি কুয়েতে কাজ করে যাচ্ছেন। উক্ত অনুষ্ঠানে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন নিয়ে নেতৃবৃন্দ প্রবল আশাবাদী। প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন কমিশনকে সহজ পদ্ধতিতে নিবন্ধন করার আহ্বান জানান এবং অন্তর্বর্তী কালীন সরকারের কাছে বিশ্বের দেড় কোটি প্রবাসীদের পক্ষ থেকে কুয়েত প্রবাসীরা অনলাইন মোবাইল অ্যাপস এ প্রবাসীদের ভোট গ্রহণের জোর দাবি তোলেন। কারণ প্রবাসীরা মনে করেন প্রবাসী বাংলাদেশীদের নির্বাচনে ভোটদানের বিষয়টি দীর্ঘ প্রত্যাশিত হলেও আজ পর্যন্ত প্রবাসীদেরকে ভোটের আওতায় আনা সম্ভব হয়নি। বর্তমানে একমাত্র পদ্ধতি তথা পোস্টাল ব্যালট ভোটিং অকার্যকর প্রমাণিত হয়েছে। কারণ প্রাপ্ত সময়ের মধ্যে এই পদ্ধতিতে ভোটগ্রহণ প্রায় অসম্ভব। ফলে আজ পর্যন্ত প্রবাস থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার কোন নজির খুজে পাওয়া যায়নি।

কুয়েত প্রবাসীদের স্বতস্ফূর্ত উপস্থিতিতে ও নৈশ ভোজের মাধ্যমে প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার আলোচনা সভা সমাপ্ত হয়।

Post Views: 147

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ২০২৬ সালে বসতে যাচ্ছে অনূর্ধব-১৯ ক্রিকেট বিশ্বকাপের জমজমাট আসর।
পরবর্তী খবর ঝিকরগাছা ইউনিয়নে জুলাই শহীদ জাবির – আল আমিন স্মৃতি সংসদ এর উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন