By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

জাতীয়দুর্নীতিমুক্তকথারাজনীতি

কোরআন মাথায় রেখে ২ লাখ টাকা নিলেন বিএনপি নেতা নুরউদ্দিন, কক্সবাজারে তোলপাড়।

chetonanews
সর্বশেষ আপডেট: September 19, 2025 2:43 pm
chetonanews
2 মিনিট পড়ুন

কক্সবাজার শহরের আলোচিত আওয়ামী লীগ নেত্রী রোজিনা আক্তারের কাছ থেকে কোরআন মাথায় রেখে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা নুরউদ্দিন খাঁনের বিরুদ্ধে। ঘটনাটি ভিডিওসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জেলায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত নুরউদ্দিন খাঁন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির পূর্ব শাখার সাধারণ সম্পাদক। ভিডিওতে দেখা যায়, রাজনৈতিক ও পুলিশি হয়রানি থেকে রক্ষা করার আশ্বাস দিতে তিনি মাথায় পবিত্র কোরআন শরীফ তুলে ধরেন এবং একই সময়ে রোজিনা আক্তারের কাছ থেকে নগদ দুই লাখ টাকা নেন।

রোজিনা আক্তার অভিযোগ করেছেন, প্রথমে আশ্রয় ও সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিলেও পরে আরও অর্থ দাবি করেন নুরউদ্দিন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ভয় দেখানো হয়।

স্থানীয় সূত্র জানায়, নুরউদ্দিন খাঁনের বিরুদ্ধে আগে থেকেই মানব পাচার, পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। রাজনৈতিক ছত্রছায়ার কারণে তিনি দীর্ঘদিন আইনের হাত থেকে রক্ষা পাচ্ছেন। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, তার নাম শুনলেই মানুষ আতঙ্কিত হয়, আর এবার কোরআন মাথায় রেখে টাকা নেওয়া ধর্মীয় অবমাননার শামিল।

এ ঘটনায় এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বলেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। তবে আনুষ্ঠানিকভাবে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগের বিষয়ে নুরউদ্দিন খাঁন বলেন, “আমি এলাকার সমাজপতি, বিচার-শালিশ সব আমি করি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।” তবে কেন কোরআন মাথায় তুলে টাকা নিলেন—এ প্রশ্ন এড়িয়ে গিয়ে ফোন কেটে দেন তিনি।

কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী জানান, ঘটনাটি তদন্তে নেওয়া হয়েছে। প্রথমে নুরউদ্দিনকে শোকজ করা হবে। যথাযথ ব্যাখ্যা দিতে না পারলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Post Views: 130

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর মাগুরায় আহাদ-সুমন হত্যা মামলার আসামিকে জামিনে সহায়তার অভিযোগে জেলা জামায়াত আমির বিতর্কে।
পরবর্তী খবর যশোর-২ (ঝিকরগাছা -চৌগাছা) আসনের জামায়াত প্রার্থীর শাড়ি বিতরণ।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন