By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতিশিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের পাঠকক্ষে বসছে এসি: ডাকসু জিএস

Ahsan
সর্বশেষ আপডেট: September 21, 2025 8:44 pm
Ahsan
2 মিনিট পড়ুন

নিজেস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করতে শিগগিরই আবাসিক হলগুলোর পাঠকক্ষে (রিডিংরুম) শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বসানো হবে। বুধবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।

তিনি বলেন, “পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হলে রিডিংরুমে এসি স্থাপন অত্যন্ত জরুরি। ইতোমধ্যেই হল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি, এই মাসের মধ্যেই এসি বসানো সম্ভব হবে।”

শিক্ষার্থীদের সমস্যা সমাধানে অগ্রাধিকার

ডাকসুর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে ফরহাদ জানান, শিক্ষার্থীদের তিনটি বড় সমস্যা—রিডিংরুমে এসি না থাকা, মসজিদের অনুপযুক্ত পরিবেশ এবং ক্যান্টিনের মানহীনতা—অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হচ্ছে। এছাড়া ছাত্রী হলে রান্নাবান্না ও নিরাপত্তা জটিলতা এবং ক্যাম্পাসের বাইরের তিনটি হলে সিকিউরিটি ও সাউন্ড নিয়ন্ত্রণের বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

ফরহাদ বলেন, “গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্যে ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ইতোমধ্যে প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে গবেষণা ফান্ড, আন্তর্জাতিক জার্নালে এক্সেস, একাডেমিক ই-মেইল সুবিধা এবং সেন্ট্রাল লাইব্রেরি উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।” এ নিয়ে প্রশাসনকে অফিসিয়াল চিঠি দেওয়া হয়েছে এবং একাধিক বৈঠকের মাধ্যমে বাস্তবায়নের কাজ চলছে।

নিরাপদ ক্যাম্পাস পরিকল্পনা

ডাকসু জিএস জানান, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে প্রক্টরিয়াল টিমের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। এখানে মূলত টিএসসি এলাকায় সাউন্ড ও যানবাহন নিয়ন্ত্রণ, বাইরের হলে নিরাপত্তা বৃদ্ধি এবং রিকশা নিয়ন্ত্রণ নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া দ্রুতই ডিজিটাল কমপ্লেইন বক্স চালু করা হবে।

ফরহাদ বলেন, “হল সংসদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। কোন কাজগুলো হল সংসদ করবে আর কোন কাজগুলো কেন্দ্রীয়ভাবে সমাধান করা হবে—তা নির্ধারণ করা হচ্ছে।”

ডাকসুর এই পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের একাডেমিক ও ক্যাম্পাস জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Post Views: 123

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার ঐতিহাসিক সিদ্ধান্ত: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি।
পরবর্তী খবর বিসিবি নির্বাচন: সরকারি হস্তক্ষেপ হলে ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন