By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

মৃত্যু

শার্শা থেকে নিখোঁজের পাঁচদিন পর ভ্যানচালক মাসুদের অর্ধগলিত লাশ উদ্ধার।

Ahsan
সর্বশেষ আপডেট: October 10, 2025 10:12 pm
Ahsan
1 মিনিট পড়ুন

নিজেস্ব প্রতিবেদক :

শার্শা উপজেলার উলাশী এলাকা থেকে নিখোঁজের পাঁচদিন পর ভ্যানচালক মাসুদ রানা (২১)-এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। ধারণা করা হচ্ছে, একটি ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করেছে।

পুলিশ জানায়, শুক্রবার (১০ অক্টোবর) বিকালে উপজেলার বায়সা ও আশিংড়ী গ্রামের মধ্যবর্তী স্থানে আফিল মুরগী ফার্মের পাশে রবিউল ইসলাম নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির একটি কক্ষের জানালার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় লাশটি পাওয়া যায়।
দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঝিকরগাছা থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের পিতা আব্দুল আজিজ ওরফে নুর মোহাম্মদ জানান, গত সোমবার (৬ অক্টোবর) দুপুরে তার ছেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন শার্শা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
তিনি দাবি করেন, “ভ্যানের জন্য আমার ছেলেকে নিজের ভ্যানের দড়ি দিয়েই ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।”

এদিকে, ঘটনাস্থল আফিল পোল্ট্রি ফার্মের মতো বৃহৎ প্রতিষ্ঠানের মূল ফটকে সিসিটিভি ক্যামেরা না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
পুলিশ বলছে, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Post Views: 136

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর আয্ যুমার ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে অনুষ্ঠিত।
পরবর্তী খবর ঝিকরগাছায় থানা পুলিশের বিশেষ অভিযানে খেলনা পিস্তল, ওয়াকিটকি, দেশীয় অস্ত্র ও সিসি ক্যামেরাসহ ৪ জন আটক।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন