
নিজস্ব প্রতিবেদক :
ফুলবাড়ী, ১০ অক্টোবর ২০২৫ (শুক্রবার) — আয্ যুমার ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৪টায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ। বিবাহিত একাদশের খেলোয়াড়রা কমলা রঙের জার্সি এবং অবিবাহিত একাদশ সবুজ জার্সি পরে মাঠে নামে।
খেলার শুরু থেকেই উভয় দল ক্রীড়াসুলভ মনোভাব ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সের পরিচয় দেয়। টানটান উত্তেজনা ও হাস্য-আনন্দে ভরপুর এই ম্যাচ উপভোগ করেন উপস্থিত শতাধিক দর্শক।
রোমাঞ্চকর এই লড়াইয়ে নির্ধারিত সময় শেষে বিবাহিত একাদশ ৩–৩ অবিবাহিত একাদশ—স্কোরলাইনে ম্যাচটি ড্র হয়।
খেলা শেষে আয্ যুমার ফাউন্ডেশনের সভাপতি মোঃ নুর ইসলাম ফয়েজ বলেন,
“আমরা সমাজে সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি ও তরুণদের সামাজিক সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে এই আয়োজন করেছি। ভবিষ্যতেও এমন ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবিদুর রহমান আবদার, সাধারণ সম্পাদক ২নং মাগুরা ইউনিয়ন বিএনপি, এবং মোঃ আশরাফুল আলম, সেক্রেটারি ২নং মাগুরা ইউনিয়ন জামায়াতে ইসলামি।
দিনটি ছিল উৎসবমুখর, এবং আয়োজনটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।


