By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

জাতীয় নির্বাচনে লড়বেন না জামায়াতের শীর্ষ পাঁচ নেতা।

Ahsan
সর্বশেষ আপডেট: October 10, 2025 11:30 am
Ahsan
2 মিনিট পড়ুন

নিজস্ব প্রতিবেদক:


জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রার্থীদের প্রাথমিক তালিকাও প্রায় চূড়ান্ত করেছে দলটি। তবে আশ্চর্যজনকভাবে দলটির শীর্ষ পর্যায়ের পাঁচ নেতা আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।

দলীয় সূত্র জানায়, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, এটিএম মাসুম, মাওলানা আবদুল হালিম ও মাওলানা মুহাম্মদ শাহজাহান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এছাড়া অসুস্থতার কারণে কেন্দ্রীয় নায়েবে আমির আ ন ম শামসুল ইসলামও ভোটের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন।

দলটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, সংগঠনের কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনে প্রার্থীদের প্রচার, সমন্বয়, ব্যবস্থাপনা ও নির্বাচনী জোট গঠনের মতো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এই পাঁচ নেতাকে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সময় সংবাদকে বলেন,

“একটা পরিবারের সবাই সব কাজ করে না—এটাই সৌন্দর্য। সংগঠন থেকে সিদ্ধান্ত নিয়ে আমিসহ আরও তিনজন সহকারী সেক্রেটারি জেনারেল ও কয়েকজন কেন্দ্রীয় নেতাকে নির্বাচনী ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে। আমি প্রার্থী নই, কিন্তু নির্বাচনের মাঠে আছি—ব্যবস্থাপনায়।”

তিনি আরও বলেন,

“নির্বাচনে অংশগ্রহণের পাশাপাশি এর সার্বিক পরিচালনা, প্রচারণা ও প্রার্থীদের সহায়তা করা একটি বড় দায়িত্ব। দল মনে করেছে, এই পর্যায়ে আমাদের অভিজ্ঞ নেতৃত্ব ব্যবস্থাপনায় থাকা বেশি প্রয়োজন।”

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, এখন পর্যন্ত ২৯৪ আসনে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত। কেন্দ্রীয় দায়িত্বশীল ১২ নেতার মধ্যে সাতজন সরাসরি নির্বাচনী লড়াইয়ে নামবেন।

এদিকে, নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতির পাশাপাশি জামায়াত তাদের পাঁচ দফা দাবি—পিআর পদ্ধতি প্রণয়ন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, নির্বাচনে অংশগ্রহণের সমান সুযোগ সৃষ্টি, রাজনৈতিক হয়রানি বন্ধ ও জোটভিত্তিক নির্বাচনের সুযোগ—নিয়ে রাজপথে আন্দোলন অব্যাহত রেখেছে।

দলটির নেতারা বলছেন, আন্দোলন ও নির্বাচন—দুই প্রান্তেই সংগঠনকে সক্রিয় রাখতে এবং সর্বোচ্চ সাফল্য নিশ্চিত করতে এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Post Views: 108

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর নোয়াখালীতে মহিলা জামায়াতের বৈঠকে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
পরবর্তী খবর আয্ যুমার ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে অনুষ্ঠিত।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন