By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

হত্যা

শার্শায় ভ্যান চালক হত্যা, বিএনপি’র ৩ কর্মী গ্রেপ্তার।

Ahsan
সর্বশেষ আপডেট: October 16, 2025 9:53 am
Ahsan
2 মিনিট পড়ুন

নিজেস্ব প্রতিনিধি :

যশোরে গত ১০ অক্টোবর ভ্যান ছিনিয়ে নিয়ে চালক আব্দুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা এলাকায় বিএনপি কর্মী হিসেবে পরিচিত। তাদেরকে উপজেলার বিভিন্ন সভা-সমাবেশে বিএনপি নেতাদের সঙ্গে এক সারিতে শ্লোগান দিতে দেখা গেছে।

এর আগে, গত ১০ অক্টোবর শার্শা থানার নাভারণ এলাকা থেকে রাত অনুমানিক ১১টার সময় আব্দুল্লাহ নামে এক ভ্যানচালক নিখোঁজ হন। এ ঘটনায় পরের দিন আব্দুল্লাহর পিতা ইউনুস আলী বাদী হয়ে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরবর্তীতে নিখোঁজ আব্দুল্লাহর ভ্যানটি ঝিকরগাছা এলাকায় পরিত্যক্ত অবস্থায় খুঁজে পায় জেলা গোয়েন্দা শাখা ও শার্শা থানা পুলিশের যৌথ একটি টিম। ভ্যান বিক্রির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। এই সময় তারা হত্যা বিষয়ে নানা চাঞ্চল্যকর তথ্য দেন।

আসামিদের দেয়া তথ্যে, নিখোঁজ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয় আশানুরের নিয়ন্ত্রণাধীন পরিত্যক্ত জায়গায় থাকা প্রবাসী সুমনের বাড়ির ট্রাংকের ভিতর থেকে।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঘটনার মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী মুকুল। মুকুলের নির্দেশে পূর্ব শত্রুতার জের ধরে আশানুর, সাগর ও আব্দুল্লাহ ওই পরিত্যক্ত ভবনে যান। পরে মুকুল নিজেও সেখানে এসে সবাই মিলে মাদকদ্রব্য ইয়াবা সেবন করে। পূর্বপরিকল্পনা অনুযায়ী মুকুল ধারালো ছুরি দিয়ে ভিকটিমকে কোপ দিয়ে মাটিতে ফেলে এবং তাকে জবাই করে। পরে তিনজন মিলিয়ে ট্রাংকের ভিতর ভিকটিম আব্দুল্লাহর মৃতদেহ লুকিয়ে রাখে।

জানা গেছে আসারিদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। যার মধ্যে আশানুর জামান আশার নামে ৮টি এবং সাগরের নামে রয়েছে ৭টি মামলা।

যশোরের শার্শা থানা বিএনপির সভাপতি আবুল হাসান জহীর জানান, ভ্যান চালক আব্দুল্লাহ হত্যার সংবাদ পেয়ে তিনি নিহতের বাড়িতে গিয়ে সান্তনা দেন ও সম্ভাব্য সহযোগিতা করেন। পুলিশকে দ্রুত আসামিদের গ্রেফতার করার অনুরোধও করেছিলেন তিনি।

গ্রেপ্তার আসামিরা বিএনপি কর্মী কিনা জানতে চাইলে তিনি বলেন, তারা আগে বিএনপি করতো; কিন্তু নানান অসামাজিক কর্মকাণ্ডের কারণে বর্তমানে তাদের বিএনপি’র সঙ্গে কোনো সংযোগ নেই।

দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তিনি।

এদিকে শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানিয়েছেন, তিনজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরি, আসামি আশানুরের পরিহিত রক্তমাখা হাফপ্যান্ট ও লাশ গুমে ব্যবহৃত ট্রাংক জব্দ করা হয়েছে।

Post Views: 92

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর চাকসুতে শিবিরের ঐতিহাসিক জয়: ভিপি-জিএসসহ ২৬ পদের মধ্যে ২৪টিতেই ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর বিজয়।
পরবর্তী খবর স্মরণকালের সর্বনিম্ন এইচএসসি ফল যশোর বোর্ডে।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন